নেত্রকোনায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে নেত্রকোনা পৌর শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে মিছিল ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
কিন্তু আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সড়ক অবরোধ করে মিছিল করলে পুলিশ তাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল রাবার বুলেট ছুড়ে নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, রাস্তা বেরিকেট দেয়ায় তাদেরকে বাঁধা দেওয়া হয় এ নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে।

0 মন্তব্যসমূহ