কেন্দুয়ায় পৌর কাউন্সিলর প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রী আত্মহত্যার চেষ্টা

নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমিক কমিশনারের বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে মীম আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী।


ছবি: সংগৃহীত

এঘটনাটি সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান রতনের সাউদপাড়া গ্রামের বাড়িতে ঘটে। প্রেমিক কমিশনার রতন সাউদপাড়া গ্রামের মৃত মোতালিবের ছেলে। প্রেমিকা কলেজ ছাত্রী মীম স্থানীয় একটি কলেজে শিক্ষার্থী বলে জানা যায়।

বিনামুল্যে ইনকামের সুযোগ 

প্রেমঘটিত কারণে ওই কলেজ ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করে বলে জানা গেছে। গুরুতর আহত কলেজ ছাত্রীকে বর্তমান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


কলেজ ছাত্রীর পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম জানান, কমিশনার আনিসুর রহমান রতনের সাথে কান্দিউড়া ইউপির দিগলকুশা রাজিবপুর গ্রামের কলেজ ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় মেয়েটি প্রেমিক রতন কমিশনারের বাড়ি এসে আত্মহত্যার চেষ্টা চালায়।


কীটনাশক পানে আক্রান্ত হওয়ার সাথে সাথে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা দেওয়া হচ্ছে।


তিনি আরো বলেন, ঘটনার সংবাদ পেয়ে মেয়েটির চিকিৎসার ব্যবস্থাসহ ভিকটিমের বাড়ি ও ঘটনাস্থল রাতেই সার্কেল স্যারসহ

পরিদর্শন করেছি। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে বলেও জানান তিনি।

0 মন্তব্যসমূহ